আরও দেখুন
সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে, যেগুলোর সবগুলোই উৎপাদন ও পরিষেবা খাতভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম নির্দেশক সূচক বা পিএমআই। জার্মানি, ইউরোজোনে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এই পিএমআই সূচকগুলোই প্রকাশিত হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আইএসএম সূচক প্রকাশ করা হয়—যা S&P-এর পিএমআই-এর তুলনায় ট্রেডারদের কাছে অধিক গুরুত্ব পায়; তাই যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। তবে EUR/USD পেয়ারের ক্ষেত্রে, ইউরোজোন এবং যুক্তরাজ্যের পিএমআই সূচকগুলোর দিকে নজর দেওয়া উচিত। যদিও গত দুই সপ্তাহ ধরে (এবং ইউরোর ক্ষেত্রে গত তিন মাস ধরে) ট্রেডাররা সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না; বরং যেকোনো প্রতিবেদন প্রকাশের পরই কারেন্সিগুলোর দরপতন ঘটতে দেখা গেছে। তাই, আসন্ন পিএমআই সূচকগুলোর ফলাফল শক্তিশালী হলেও, এর প্রভাবে ইউরো বা পাউন্ডের মূল্যের বড় ধরনের উত্থান ঘটবে বলে মনে হয় না।
সোমবার ব্যাংক অব ইংল্যান্ড এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ—যথাক্রমে হিউ পিল এবং ফিলিপ লেন—বক্তব্য দেবেন। স্বাভাবিকভাবেই দুটি প্রশ্ন সামনে আসে: কেন এখন এই বক্তব্য অনুষ্ঠিত হবে এবং তারা কী নতুন কোনো তথ্য দিতে পারবেন? প্রথম প্রশ্নের উত্তর বেশ সহজ: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি কঠোর করা সত্ত্বেও গত তিন মাস ধরে ইউরোর দরপতন ঘটছে; একইভাবে, ব্যাংক অব ইংল্যান্ড মুদ্রানীতি কঠোর করা সত্ত্বেও গত দুই সপ্তাহ ধরে পাউন্ডের দরপতন হচ্ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরও প্রায় একই রকম: ট্রেডাররা যদি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অব ইংল্যান্ডের পদক্ষেপ উপেক্ষা করে কেবল মার্কিন ডলার ক্রয়ের দিকেই মনোনিবেশ করে থাকে, তবে পিল বা লেন এমন কী বলতে পারেন যা মার্কেটে প্রভাব ফেলবে?
ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর, ইরানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো অস্পষ্ট। শোনা যাচ্ছে, ট্রাম্প ইরান বিষয়ক সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রাখার কথা বলেছেন—যে সময়ে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো তার অনেক উদ্যোগ আটকে দিতে পারে। একই সঙ্গে, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবকাঠামোতে ইরান ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদের পক্ষ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ, সংঘাত অব্যাহত থাকলেও তা বর্তমানে নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে। ইউরোর দরপতন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে—যা গত তিন মাস ধরে মার্কেটে মূল প্রবণতা হিসেবে দেখা যাচ্ছে। পাউন্ডের মূল্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে পৌঁছালেও কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি; তাই এটির দরপতনও অব্যাহত থাকতে পারে। সোমবার ইউরো 1.0940–1.0952 এরিয়া থেকে ট্রেড এবং পাউন্ড 1.3096–1.3107 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।